আন্তর্জাতিক

বিয়ের পিঁড়িতে বসেই করোনা রোগীদের সেবা দিতে ছুটলেন চিকিৎসক

ইন্টারন্যাশনাল ডেস্ক:
কোন কিছুর জন্য কি জীবন থেমে থাকে? থাকে না। সে কথাই যেন আবার জানান দিলেন চীনের এক নববিবাহিত দম্পতি। করোনাভাইরাসের মহামারীর মধ্যেও বিয়ের নাগপাশে নিজেকে জড়িয়েছেন এক তরুন চিকিৎসক। তাই বলে তার কর্তব্যপরায়নতার কথা ভুলে যাননি তিনি।

আর বিয়ের ছবি মানে বর-কনের হাসিমাখা মুখ কিংবা আনন্দোৎসবের দৃশ্য। তবে চীনের এই নব দম্পতি মাস্ক পরিহিত অবস্থায় নিজেদের বিয়ের ছবি সে দেশের সামাজিক মাধ্যমে পোস্ট করে হয়েছেন আলোচিত।

দেশের চরম বিপদের সময় বিয়ে করলেও তারা মানুষকে সচেতন করতে ভুলে যাননি। বিয়ে নিয়ে আননন্দোৎসব বাদ দিয়ে তারা কর্তব্যকেই প্রাধান্য দিয়েছেন।

চায়না টাইমসের খবরে বলা হয়েছে, চীনের শানডং প্রদেশের হেজ শহরে ৩০ জানুয়ারি সকালে অনুষ্ঠিত ওই বিয়ের পরপরই নতুন বর চিকিৎসা দিতে ছুটে যান হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর পাশে।

বিয়ের মাত্র ১০ মিনিট পরেই কোনো ধরনের উদযাপন ছাড়াই হাসপাতালে ছুটে গিয়ে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন।

জানা গেছে, করোনাভাইরাস ভয়াবহ রুপ নেওয়ার আগে যেহেতু বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল তাই বর-কনে বিয়ের অনুষ্ঠানটি বাতিল করেননি। বিয়েতে কোনো নিমন্ত্রিত অতিথি ছিল না। উপস্থিত ছিলেন শুধু বর-কনের বাবা-মা।

বর, লি লিখিয়াং শানডং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন। কনে ইউ ইউ হংকায়ান এ ব্যাপারে তার স্বামীকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে এখন পর্যন্ত ৫৬৩ জনের মৃত্যু হয়েছে।

২০ টিরও বেশি দেশ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার করার পর , বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনভাইরাসকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি দেশ চীনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা