সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ট্রাক-বাসের সংঘর্ষ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষ হয়েছে এবং এতে করে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন: গাজা বসবাসের অযোগ্য

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাতের আঁধারে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সাথে উপকূলীয় অঞ্চলে ভ্রমণে আসা পর্যটকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

আরও পড়ুন: রুশ হামলায় নিহত ১১

প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনাটি ঘটে।আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

রয়টার্স জানায়, নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা