সংগৃহীত
আন্তর্জাতিক

প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫ জন। মূলত শ্রমিকদের ভূপৃষ্ঠে ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত একটি লিফট প্রায় ২০০ মিটার (৬৫৬ মিটার) নিচে পড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে দুর্ঘটনাকবলিত খনির পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়াও ইমপালা প্ল্যাটিনামের প্রধান নির্বাহী নিকো মুলার এ দুর্ঘটনাকে কোম্পানির ইতিহাসে ‘অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

ইমপালা প্ল্যাটিনাম জানিয়েছে, গত সোমবার শেষ বিকেলে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে অবস্থিত রাস্টেনবার্গের খনিতে ‘গুরুতর দুর্ঘটনা’ ঘটে। মঙ্গলবার এক বিবৃতিতে ইমপ্ল্যাটস সিইও নিকো মুলার জানান, ‘এই বিধ্বংসী দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আমাদের হৃদয় ব্যথিত। আমাদের সহকর্মীদের হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’

আরও পড়ুন: ভারতে সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিক উদ্ধার

বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকায় বিশ্বের গভীরতম খনি রয়েছে। আফ্রিকার এ দেশটি প্ল্যাটিনাম, সোনা ও অন্যান্য কাঁচামালের নেতৃস্থানীয় উৎপাদক। তবে দেশটির খনিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

সর্বশেষ এ দুর্ঘটনার পর এই বছর দক্ষিণ আফ্রিকার খনিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।

ইমপালা প্ল্যাটিনাম জানিয়েছে, দুর্ঘটনার পর খনিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কোম্পানির মুখপাত্র জোহান থেরন বিবিসিকে বলেন, বেঁচে থাকা ৭৫ জন খনি শ্রমিকের সবাই ‘কিছু মাত্রায় আহত’ হয়েছেন ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের ‘খুব গুরুতর’ আঘাত রয়েছে।

আরও পড়ুন: ভারতে সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিক উদ্ধার

তিনি আরও জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর ও ১ জনকে ‘নিবিড় পরিচর্যার’ জন্য জোহানেসবার্গে এয়ারলিফট করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা