সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিক উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে টানেল দুর্ঘটনায় আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্ভর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, একে একে ৪১ জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: হামাস-ইসরাইলে আরও ৪২ জন মুক্ত

মনে করা হয়েছিল একেক জন শ্রমিককে বের করতে ৪-৫ মিনিট করে সময় লাগবে। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই কাজ হলো অত্যন্ত মসৃণভাবে। মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই আটকে থাকা ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকের সঙ্গে মিলিত হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

এর আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১১

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়েন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা