আন্তর্জাতিক

ডোমিনিকান রিপাবলিকে বন্যায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : গাজায় আরও ২ সাংবাদিক নিহত

দেশটির স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বৃষ্টির কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। খবর বিবিসির।

রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে পড়ে ৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফিলিপাইনে ভূমিকম্প, নিহত বেড়ে ৮

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) বলেছে, বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। গত ৪৮ ঘন্টা ধরে প্রবল ঝড়ের পর ভারী বৃষ্টির ঘটনাকে দেশের ইতিহাসে ‌‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের।

আরও পড়ুন : আল-শিফা হাসপাতাল এখন মৃত্যুপুরী

ইমার্জেন্সি অপারেশন সেন্টার আরও জানায়, আড়াই হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২৬০০টি ঘর-বাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশ স্থানেই লাল বা হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট আবিনাদের জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা