আন্তর্জাতিক

গাজার দক্ষিণাঞ্চলে একদিনে নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও তার আশপাশে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে একদিনে অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় ৫ দেশ

শনিবার (১৮ নভেম্বর) দক্ষিণ গাজার ২ শহরে তিনবার বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বার্তাসংস্থা রয়টার্সকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরের দিকে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ঘটনাস্থলে ২৬ জন নিহত ও ২৩ জন আহত হয়।

গত ৭ অক্টোবর ভোর বেলায় ইসরায়েলে অতর্কিত হামলা চলায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে লোকজনকে হত্যা করে তারা। একই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।

আরও পড়ুন: মিয়ানমারে স্কুলে হামলা, নিহত ১১

এখন পর্যন্ত হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ হাজার।

খান ইউনিসের বাসিন্দা ইয়াদ আল জাইম রয়টার্সকে বলেন, শনিবারের বোমা হামলায় তার ফুপু, ফুপাতো ভাই-বোন ও তাদের সন্তানরা মারা গেছেন। তিনি আরও বলেন, ‘হামাসের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিলো না। তারা পুরোপুরি শান্তিপ্রিয় মানুষ ছিলেন।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা