ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

'ইন্ডিয়া'র নাম বদল হতে চলেছে?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে ‘ইন্ডিয়া’ নামেই চেনে সারা বিশ্ব। তবে জোরালে ‍গুঞ্জন উঠেছে বদলে যাচ্ছে দেশটির নাম। কারণ জি-২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রের একটি ছবি ভারতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এতে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’।

আরও পড়ুন : জিল বাইডেনের করোনা পজিটিভ

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি-২০ সম্মেলনের বিদেশি নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগামী ৯ সেপ্টেম্বর এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র দিয়েছেন। সেই পত্রে তিনি প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার (President of India) পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত (President of Bharat) লিখেছেন।

সাধারণত এই ধরনের আমন্ত্রণপত্রে এতদিন ‘ভারতের রাষ্ট্রপতি’ (President of India) শব্দ ব্যবহার করা হলেও এবারই প্রথম জি-২০ জোটের সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অব ভারত’ (President of Bharat) শব্দটি ব্যবহার করা হয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলোচনা তুলেছেন, ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া বদলে ভারত (Bharat) করা হচ্ছে।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে শস্যচুক্তি নবায়ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তন করে ভারত (Bharat) করার একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্যান্যরা অংশ নেবেন। আন্তর্জাতিক মঞ্চে দেশের নামকরণের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য হিসেবে অভিহিত করছে দেশটির গণমাধ্যম।

আরও পড়ুন : পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩

বিজেপি নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানালেও দেশটির বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কারণ বিজেপিবিরোধী দলগুলো যে জোট তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। তারা এই পদক্ষেপকে তাদের জোটের নামকে টক্কর দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। সূত্র: এনডিটিভি, টাইমস নাউ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা