আন্তর্জাতিক

হিমাচলে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচলে ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বৃষ্টির প্রভাবে দুটি পৃথক ঘটনায় এসব হতাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সিমলায় ভূমিধসে মারা গেছেন নয়জন। এছাড়া সোলান জেলায় রবিবার (১৩ আগস্ট) ভারী বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : শোক দিবসে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

সিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি বলেছেন, শহরটিতে ভূমিধসের ঘটনায় ১৫ থেকে ২০ জন এখনো মাটির নিচে চাপা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সোলানের কান্দাঘাট মহকুমায় অতিবৃষ্টির পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে আকস্মিক বন্যায় দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে। সোলানে নিহতদের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টার জানায়, ভয়ংকর এই দুর্যোগের কারণে রাজ্যজুড়ে প্রায় ৭৫২টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা