কোমায় কিম, দায়িত্ব নিতে প্রস্তুত বোন
আন্তর্জাতিক

কোমায় কিম, দায়িত্ব নিতে প্রস্তুত বোন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক। তার বোন কিম ইয়ো জং দেশ পরিচালনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দাবি করেন, উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং-উন নিজের ওপর চাপ কমাতে তার বোন ও অন্যান্যদের ওপর বেশকিছু নীতি-নির্ধারণী দায়িত্ব দিয়েছেন। এর কয়েকদিনের মাথায় কিমের গুরুতর শারীরিক পরিস্থিতির গুঞ্জন শোনা যায়। কিমের বোন ইয়ো-জং এখন প্রকৃতপক্ষে দেশটির ‘দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি’ বলেই ধারণা দক্ষিণের গোয়েন্দা সংস্থার।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের অধীনে কর্মরত চ্যাং সং মিন তার দেশের গণমাধ্যমকর্মীদের বলেছেন, কিম কোমায় আছেন। তবে তার জীবনের অবসান ঘটেনি।

চ্যাং বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি। দীর্ঘকাল ধরে তো আর শূন্যতা বজায় রাখা যায় না। সে কারণে কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সামনে নিয়ে আসা হচ্ছে

অবশ্য কিম জং উনের অসুস্থতা কিংবা মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি নতুন নয়। এর আগে গত এপ্রিল মাসে দীর্ঘদিন ধরে তাকে জনসম্মুখে না দেখা যাওয়ার পর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে একটি সার কারখানা উদ্বোধনের সময় প্রকাশ্যে আসেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা