উল্টো করে পতাকা টানানোর দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক

উল্টো করে পতাকা টানানোর দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়ায় সম্প্রতি বাংলাদেশি গ্রেফতারের ঘটনা অনেকটাই বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাংলাদেশিকে গ্রেফতারের খবর আসছে।

সর্বশেষ শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ৩২ বয়সী বাংলাদেশি এক হোটেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। খবর বেরনামা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রবাসী এবং তার মালিককে কেদাহ রাজ্যের পতাকা ‘উল্টো করে টানানোর’ অভিযোগে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, কুয়ার পান্ডক মায়াহ এলাকা থেকে ‘গোপন সংবাদের’ ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

ল্যাংকাউই জেলা পুলিশের প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বিবৃতিতে বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমরা এ বিষয়ে গোপন সংবাদ পাই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টো করে টানানো পতাকার ছবি ভাইরাল হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘রেস্টুরেন্টের ৫৮ বছর বয়সী মালিক তার বাংলাদেশি কর্মীকে কেদাহ পতাকা টানাতে বলেন। কিন্তু তিনি উল্টো করে টানানোর বিষয়টি বুঝতে পারেননি।’

পেনাল কোডের ৫০৪ এবং ১৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। একই সঙ্গে অভিবাসী আইনের ৩৯বি ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

এর আগে রায়হান কবির নামের এক বাংলাদেশি যুবক অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের সমালোচনা করে জুলাইয়ের শেষ দিকে গ্রেফতার হন। দুই দফা জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। দেশটির এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনও সমালোচনা চলছে।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আরও তিন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নেয় দেশটির প্রশাসন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা