করাচিতেই আছে দাউদ, স্বীকার করলো পাকিস্তান
আন্তর্জাতিক

করাচিতেই আছে দাউদ, স্বীকার করলো পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বহু বছর ধরে অস্বীকার করে আসার পর প্রথমবারের মতো পাকিস্তান সরকার স্বীকার করেছে নিয়েছে দেশটির করাচি শহরে বসবাস করেছে ১৯৯৩ সালে ভারতের মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম। সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে ৮৮টি গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান সরকারের আরোপিত আর্থিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এই আন্ডারওয়ার্ল্ড ডনের নাম। শনিবার পাকিস্তান সরকার এই তালিকা প্রকাশ করেছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্যারিসভিত্তিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে সন্ত্রাসবাদে সহায়তাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদকে সময় বেঁধে দেয়। ২০১৯ সালের ডিসেম্বরে ওই সময় সীমা শেষ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের মহামারির কারণে পরে তার মেয়াদ বাড়ানো হয়।

ওই সময়সীমা অনুযায়ী গত ১৮ আগস্ট পাকিস্তান সরকার দুটি নোটিশের মাধ্যমে জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাইদ, জইশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমসহ বেশ কয়েক জনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে এসব ব্যক্তি ও গোষ্ঠীর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করবে পাকিস্তান।

১৯৯৩-এর মুম্বাই বিস্ফোরণে দাউদ ইব্রাহিমকে প্রধান অভিযুক্ত হিসেবে মনে করে ভারত। ২০০৩ সালে তাকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করে ভারত ও যুক্তরাষ্ট্র। মুম্বাইয়ের ডাংরিতে জন্ম নেওয়া দাউদ দীর্ঘদিন থেকে করাচিতে বসবাস করছেন বলে দাবি করে আসছে ভারত। তবে পাকিস্তান তা অস্বীকার করে আসছিল।

তবে পাকিস্তান সরকারের প্রকাশিত আর্থিক নিষেধাজ্ঞার তালিকায় দাউদ ইব্রাহিমের ঠিকানা দেখানো হয়েছে করাচির ক্লিফটন অঞ্চলে সৌদি মসজিদের কাছে অবস্থিত হোয়াইট হাউস নামের একটি বাড়ি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা