ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় গ্যাস দুর্ঘটনায় ১৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আরও পড়ুন : আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

বুধবার (৫ জুলাই) জোহানেসবার্গের বোকসবার্গে অবৈধ সোনার খনির সাথে সংশ্লিষ্ট একটি অনুমোদনহীন বসতিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন, যা স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে চুরি করে মাটি এনে এ গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়।

আরও পড়ুন : একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে বিষাক্ত এ গ্যাসের একটি সিলিন্ডার পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে, সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়।

দেশটির জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

তবে তারা আশঙ্কা করছেন, ঐ এলাকা থেকে আরো লাশ পাওয়া যেতে পারে। হতাহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল।

প্রসঙ্গত, গত ৬ মাস আগে জোহানেসবার্গে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সে ঘটনার রেশ না কাটতে কাটতেই আবারো গ্যাস দুর্ঘটনায় মৃত্যু দেখল শহরটি। সূত্র : বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা