ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মেক্সিকোতে নারীসহ ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় মনটেরি শহরে গুলি করে দুই নারীসহ ৬ জনকে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ৬ মাসে ৩৪০ বন্দুক হামলা

বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে ওই শহরটি মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

একটি আবাসিক এলাকা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয় উল্লেখ করে রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এদের মধ্যে বেশিরভাগেরই হাত পেছন দিকে বাধা ছিল।

মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনতে পান উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা জানান, সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১০

মনটেরি শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে মাত্র ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে অবস্থিত। এটি একটি বাণিজ্যিক শহর। ওই শহরে বিদেশি বিনোয়েগের সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়েছে।

বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় কোম্পানি টেসলা শহরটির বাইরে গাড়ির একটি বড় কারখানা তৈরির পরিকল্পনা করছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর সাড়ে তিন লাখের অধিক হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

আরও পড়ুন: রাশিয়া এখন সর্বোচ্চ ঐক্যবদ্ধ

এদিকে গত সোমবার বন্দুক হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সহিংসতায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের নিরাপত্তা মন্ত্রী হেক্টর জোয়েল ভিলেগাস এমনটি জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে মঙ্গলবার তাকে আগের মতোই দায়িত্ব পালন করতে দেখা গেছে। যদিও এ সময় আরও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা