ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরানের বিরুদ্ধে ১৪০ মামলা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে নতুন আরো একটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা ১৪০-এ পৌঁছেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩

রোববার (১১ জুন) পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থা (এসিই) ইমরানের বিরুদ্ধে নতুন মামলাটি দায়ের করেছে।

ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত মূল্যের চেয়ে কম দামে জমি কেনার অভিযোগে মামলাটি করা হয়েছে। এই মামলায় খানের বোন উজমা খান, তার স্বামী এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী উসমান বুজদারকেও মামলায় আসামী করা হয়েছে।

এসিই বলেছে, ‘খান এবং অন্যান্য সন্দেহভাজনদের বিরুদ্ধে পাঞ্জাবের লাইয়া জেলায় সস্তায় ৬২৫ একর দামী জমি কেনার অভিযোগ রয়েছে। তারা ৬০০ কোটি রুপি প্রকৃত মূল্যের বিপরীতে ১৩ কোটি রুপিতে জমি কিনেছিল।’

আরও পড়ুন : দুর্ঘটনায় প্রাণ গেল মডেলের

পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বহু বছর ধরে সেখানে বসবাসকারী স্থানীয়দের কাছ থেকে এই জমি ‘ছিনিয়ে নিয়েছে।’

রোববার লাহোরের জামান পার্ক এলাকায় উজমা এবং তার স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়েছিল কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন : চীনের পারমাণবিক অস্ত্রাগার বেড়েছে

প্রসঙ্গত, পিটিআই প্রধান ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে মামলাগুলির বেশিরভাগই সন্ত্রাসবাদ, জনসাধারণকে সহিংসতায় উস্কে দেওয়া, অগ্নিসংযোগ, ব্লাসফেমি, খুনের চেষ্টা, দুর্নীতি এবং জালিয়াতির সাথে সম্পর্কিত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা