ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুর্ঘটনায় প্রাণ গেল মডেলের

বিনোদন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ফ্যাশন শো চলাকালীন দুর্ঘটনার শিকার হয়ে ব়্যাম্পেই মারা গেলেন ২৪ বছরের ভারতীয় মডেল বংশিকা চোপড়া।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় আহত রুবিনা

রবিবার (১১ জুন) উত্তরপ্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, এ দিন শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেসময় ঐ কাঠামোর ঠিক নিচে হাঁটছিলেন এই তরুণী মডেল। ঘটনার জেরে গুরুতর চোট পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ফের একত্রে রাজ-পরী !

এ সময় বংশিকা চোপড়ার পাশে দাঁড়িয়ে ছিলেন ববি রাজ নামের এক যুবক। তিনিও আঘাত পান। এ দিন বংশিকা এবং ববিকে কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে গ্রেফতার করে। পরীক্ষার পর চিকিৎসক বংশিকাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ববি ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ইলিয়ানার হবু সন্তানের বাবা কে?

পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। ইতোমধ্যেই শোয়ের আয়োজক এবং যারা ঐ লাইটিং ট্রাস বসিয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নয়ডার ঐ স্টুডিওতে লাইটিং ট্রাসটি স্টেজে পড়ে থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।

আরও পড়ুন : খাঁচাবন্দি বুবলী

জানা গেছে, বিশাল ঐ কাঠামো আচমকাই ভেঙে পড়েছিল বংশিকার ওপর। প্রতিভাবান এই মডেলের এমন অকাল মৃত্যুতে ফ্যাশন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা