ছবি : সংগৃহিত
বিনোদন

সোনু নিগমের ওপর হামলা

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের চেম্বুর এলাকায় কনসার্টে হামলার শিকার হয়েছেন সংগীত শিল্পী সোনু নিগম ও তার সঙ্গীরা। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : অরিজিৎ বাংলা ভাষা ভীষণ ভালোবাসেন

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে এ হামলার শিকার হন তারা।

কনসার্টে স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সায়রার সাথে অভদ্র আচরণ করেন বলে জানা যায়। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।

আরও পড়ুন : অল্প বয়সের কারণে ভুল করেছি

এ সময় সোনু মঞ্চ থেকে নামার সময় তাকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। ঘটনাটির একটি ভিডিও সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিধায়কের ছেলে সোনুকে ধাক্কা দিতে এলে মাঝখানে চলে আসেন সোনুর দেহরক্ষী। এ সময় দেহরক্ষীকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়ে তিনি আবারও সোনুকে ধরতে যান। এরপর তাকে রক্ষা করতে এগিয়ে আসা গায়কের বন্ধু রব্বানিকে ধাক্কা মারেন অভিযুক্ত।

আরও পড়ুন : সম্পর্ক নিয়ে মুখ খুললেন অহনা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭ ফুট নীচে পড়ে যান রব্বানি। এই ঘটনায় গায়ককে রক্ষা করতে গিয়ে দু’জন আহত হন। সোনু তাদের হাসপাতালে নিয়ে যান।

রব্বানি সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা