বিনোদন

সম্পর্ক নিয়ে মুখ খুললেন অহনা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। কিছুদিন ধরেই চলছে গুঞ্জন , শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি প্রেম করে বেড়াচ্ছেন। বিয়েও করে ফেলেছেন, এমন গুজবও শোনা যায়।

আরও পড়ুন: যার বিয়ের দাওয়াত খেলেন, তাকেই বিয়ে!

এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার অভিনেত্রী অহনা নেটদুনিয়ায় তাদের এই চর্চা নিয়ে মুখ খুললেন।

তিনি বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।’

তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না।

অহনা বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।

এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে শামীম একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পড়ন্ত বিকালের আলোয় দাঁড়িয়ে আছেন শামীম-অহনা। তারা একে অন্যকে জড়িয়ে আছেন। এ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন- ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’

পোস্টটি অহনাকে ট্যাগ করেছিলেন এ অভিনেতা। তবে অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি ওই পোস্টে। অহনা নীরব থাকলেও শামীম ছিলেন একধাপ এগিয়ে। তারা জুটি বেঁধেছেন ‘মালা তুমি কার’ নামের একটি নাটকে। এটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন অহনা। সেখানে মন্তব্যের ঘরে গিয়ে শামীম লিখেছিলেন, ‘মালা তুমি আমার’।

আরও পড়ুন: ট্রলের মুখে শাহরুখের স্ত্রী

উল্লেখ্য , একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন শামীম-অহনা। পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন জনপ্রিয়, তেমনই বাস্তব জীবনেও এই জুটির প্রেমের গুঞ্জনে নাটকপাড়ার বাতাস ভারী। তবে তারা নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা