সানি লিওন
বিনোদন

সিরিয়া-তুরস্কের মানুষের পাশে সানি

সান নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

আরও পড়ুন: কাজের জন্য এসব করতে পারব না

এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ৪০ হাজার ৬৪২ জন। আর সিরিয়ায় মারা গেছেন ৫ হাজার ৮০০ জন। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সহযোগিতার হাত বাড়িয়েছে।

এদিকে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বেঁচে ফেরা মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন তিনি।

সানি লিওন বলেন, ‘ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াবে আমার কসমেটিকস ব্র্যান্ড স্টার স্ট্রাক। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি যত বিক্রি করবে তার ১০ শতাংশ ভূমিকম্পে আক্রান্তদের জন্য দান করব। আমরা একসঙ্গে নতুনভাবে গড়ে তুলতে পারি এবং স্বপ্ন দেখাতে পারি। ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাইলে আপনিও হাত বাড়াতে পারেন।’

আরও পড়ুন: নায়িকার চরিত্রে আইটেম গার্ল নোরা

প্রসঙ্গত, সানি লিওন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা