ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

আসাম-অরুণাচল সীমান্তে সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম ও অরুণাচলের চলমান দীর্ঘদিনের সমস্যার মধ্যে রাজ্য দু’টির সীমান্তে ফের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও তিনজন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : কুয়েতে আগামীকাল নির্বাচন

সোমবার (৫ জুন) সীমান্ত এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে অনেকেই সমবেত হয়েছিলেন। আর সেখানেই গুলি চালনো হয়েছে। প্রশাসন জানিয়েছে, আসামের ধেমাজি জেলায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সীমান্তে জড়ো হয়েছিলেন উল্লেখ করে পুলিশ সুপার রঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের জন্য ৭ জন সকালে গিয়েছিলেন ওই স্থানে। তাদেরকে গুলি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে একজনের মৃত্যু হয়।

এদিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের একজনের মৃত্যু হয়। এদিকে তিনজনের খোঁজ মিলছে না। তাদের অনুসন্ধান চলছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ৮০ ছাত্রী হাসপাতালে

পুলিশ সূত্র জানিয়েছে, সংবাদ পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত চলছে।

তবে স্থানীয়দের দাবি এর পেছনে অরুণাচল প্রদেশের লোকজনের হাত থাকতে পারে। কারণ অরুণাচলের সঙ্গে একটা অতীতের দ্বন্দ্ব রয়েছে।

প্রসঙ্গত, আসাম ও অরুণাচল প্রদেশের মধ্য়ে প্রায় ৮০৪ কিমি সীমান্ত রয়েছে। দু’পক্ষই সীমান্ত সমস্যা মেটাতে বার বার আলোচনায় বসেছে।

আরও পড়ুন : ভারতে বোমা বিস্ফোরণ, নিহত ১

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সমস্যা মেটানোর উদ্যোগও নিয়েছিলেন। দুই দেশের মুখ্যমন্ত্রীর মধ্যে গত ২০ এপ্রিল মউ স্বাক্ষরিত হয়েছিল। তারপরেও কেন এ এমন ঘটনা ঘটল তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা