ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দ্বিতীয় দফায় নির্বাচন, প্রস্তুত তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে রোববার অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটি দ্বিতীয় দফায় নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে।

আরও পড়ুন : মিয়ানমারে মোখায় ৫ জনের মৃত্যু

নির্বাচনের বেসরকারি ফলাফল সূত্রে, ৯৭ দশমিক ৪৫ ভাগ ব্যালট গণনার পর এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪ ভাগ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ৪৫ ভাগ ভোট পেয়েছেন।

তুর্কি সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে নির্বাচন রান অফ বা দ্বিতীয় দফায় গড়ায়।

আগামী ২৮ মে দেশটিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তুরস্কে বিগত ১০০ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে।

আরও পড়ুন : মোখায় বিধ্বস্ত পশ্চিম উপকূল

এদিকে তুর্কি পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের দল একে পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স। প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে।

ক্ষমতাসীন এরদোগানের দল একে পার্টির নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ৩২৩টি আসন পেয়েছে। এর মধ্যে একে পার্টি একাই ২৬৭টি আসনে বিজয়ী হয়েছে। জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স ২১১ আসনে জয়ী হয়েছে।

এদিকে রাজধানী আঙ্কারায় নিজের সমর্থকদের উদ্দেশে ৬৯ বছর বয়সী এরদোগান বলেছেন, জনগণ যদি দ্বিতীয় দফার কথা বলে, তবে আমরা তাতে অংশ নেব এবং বিজয়ী হব।

আরও পড়ুন : বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

অপরদিকে কামাল কিলিচদারোগলু (৭৪) দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হওয়ার শপথ নিয়েছেন। তিনি বলেছেন, তারা প্রতিদ্বন্দ্বী মানুষের আস্থা ভোট অর্জনে ব্যর্থ হয়েছেন।

প্রসঙ্গত, তুরস্কে কিছু দিন পূর্বে ভয়াবহ ভূমিকম্প ঘটে। এছাড়া দেশটিতে মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক স্থিতিশীলতাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ন্যটোভুক্ত তুরস্কে এ প্রেক্ষাপটেই রোববারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র : ইউএনবি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা