ছবি-সংগৃহীত
পরিবেশ

মিয়ানমারে মোখায় ৫ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্যসহ পশ্চিম উপকূল বিধ্বস্ত হয়েছে। রোববার (১৪ মে) বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি সেখানে আঘাত হানে।

আরও পড়ুন: জনগণের সেবা করাই বড় কাজ

এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এপি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সোমবার সকালের দিকে পানিতে আটকে পড়া আরও প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করা হয়। এতে শত শত মানুষ আহত হয়েছে। বন্ধ রয়েছে সেখানের টেলিযোগাযোগ ব্যবস্থা। তবে মোখা দক্ষিণ এশিয়ার দেশটিতে কতটা প্রভাব ফেলেছে তার বাস্তব চিত্র এখনো পাওয়া যায়নি।

সিটওয়েতে রাখাইন যুব সমাজের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রবল বাতাসের মধ্যে মঠ, প্যাগোডা ও স্কুলের মতো শক্ত ভবনে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অন্তত ৭০০ মানুষ আহত হয়েছে। এর আগে বিভিন্ন কেন্দ্রে ২০ হাজার মানুষ আশ্রয় নেয়।

সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কমপক্ষে ১০ নিম্নাঞ্চল তালিয়ে গেছে। মোখার আঘাত থেকে বাঁচতে অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল।

আরও পড়ুন: সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি

সোমবার সকালেও প্লাবিত এলাকায় পাঁচ ফুট পর্যন্ত পানি দেখা যায়। তবে বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ওই নেতা বিভিন্ন সংগঠন ও কর্তৃপক্ষকে উদ্ধার প্রক্রিয়ায় সহায্যের আবেদন জানান।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানায়, ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিবেগ নিয়ে মিয়ানমার উপকূলে মোখা আঘাত হানে।

এদিকে মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখাইন রাজ্যের ১৭টি শহরকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা