ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বাখমুতে ২০ হাজার রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহরে বিগত ৫ মাসে দুই পক্ষের ভয়ংকর লড়াইয়ে ২০ হাজারের অধিক রুশ সেনা নিহত এবং ৮০ হাজার সৈনিক আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : বাখমুতে ২০ হাজার রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের নতুন প্রকাশিত গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে এই কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিবরি।

নিহতদের অর্ধেক সেনাই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২ মে) এই সংবাদ প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

আরও পড়ুন : ফ্রান্সে সংঘর্ষে শতাধিক আহত

জন কিবরি সাংবাদিকদের বলেন, বাখমুত দিয়ে ডনবাসে রুশদের ব্যাপক হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া প্রকৃত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ কোনো ভূমি দখল করতে পারেনি বলেও জানান তিনি।

আমাদের ধারণা বাখমুতে রাশিয়া লক্ষাধিক হতাহতের মুখে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এর মধ্যে ২০ হাজারের অধিক সেনা নিহত হয়েছেন। গত বছরের ডিসেম্বর মাস শুরুর পর থেকে এই হিসাব করা হয়েছে।

আরও পড়ুন : কোয়াডে কাউকে নেওয়ার পরিকল্পনা নেই

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এই মুখপাত্র বলেন, মূল কথা হচ্ছে, রাশিয়ার আক্রমণাত্মক প্রচেষ্টা কয়েক মাস লড়াই এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর তাদের কাছে পাল্টা আঘাত হিসেবে ধরা দিয়েছে।

জন কিবরি জানান, বাখমুতে ইউক্রেনের কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাবেন না। কারণ এখানে তারা ভুক্তভোগী, রাশিয়া আক্রমণকারী।

আরও পড়ুন : তেলের উত্তোলন কমাল ৮ দেশ

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই সংখ্যা যদি নির্ভুল হয় তবে রুশ হতাহতের সংখ্যা যুদ্ধ শুরুর আগে বাখমুত শহরের মোট জনসংখ্যা-৭০ হাজারের অধিক।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে থেকে ইউক্রেনের বাখমুতের দখল নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা