সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৪ মে তুরস্কে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। তবে এর আগেই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।

সোমবার (১ মে) লেবাননে বসবাসরত তুর্কি নাগরিকরা তাদের ভোট দেয়া শুরু করেছেন।

আরও পড়ুন: আইএস’র প্রধান নেতা নিহত

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের লেবানন প্রবাসীরা ১ মে থেকে আগামী ৭ মে পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রতিবেদন থেকে জানা যায়, লেবাননে বসবাসরত তুর্কি নাগরিকদের মধ্যে ভোট দেয়ার যোগ্য রয়েছেন প্রায় ৮ হাজার ৩৩৬ জন। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুন: ইকুয়েডরে বন্দুক হামলায় নিহত ১০

তুরস্কে আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে চার প্রতিদ্বন্দ্বী হলেন, বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, মুহাররেম ইনসে, কামাল কিলিকদারোগ্লু এবং সিনান ওগান৷

এছাড়াও তুরস্কের পার্লামেন্টের ৬০০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী।

আরও পড়ুন: মৃত্যু পর্যন্ত লড়াই করবো

এবারের নির্বাচনে তুরস্কে মোট ভোটারের সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে বিদেশে অবস্থান করছেন প্রায় ৩০ লাখ ৪১ হাজার ভোটার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা