সংগৃহীত
আন্তর্জাতিক

আইএস’র প্রধান নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান।

আরও পড়ুন: ইকুয়েডরে বন্দুক হামলায় নিহত ১০

তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে তার মৃত্যু হয়েছে বলে রবিবার (৩০ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানান তিনি।

এরদোয়ান বলেন, ‘আইএসের সন্দেহভাজন প্রধান নেতা, যাঁর সাংকেতিক নাম আবু হুসেইন আল-কুরাশি গত শনিবার সিরিয়ায় এমআইটির অভিযানে নিহত হয়েছেন।’

আরও পড়ুন: মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

উত্তর সিরিয়ার একজন এএফপি সংবাদদাতা বলেছেন, তুর্কি গোয়েন্দা এজেন্ট এবং তুরস্কসমর্থিত স্থানীয় সামরিক পুলিশ শনিবার থেকে আফরিনের উত্তর-পশ্চিম অঞ্চলের জিন্দিরেসের একটি অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে।

২০২০ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সৈন্য মোতায়েন করে রেখেছে তুরস্ক। তুর্কি সমর্থিত সিরীয়দের সহযোগিতায় এ অঞ্চল পুরোটাই দখলে রেখেছে তারা। গত বছরের ৩০ নভেম্বর আইএস নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি নিহত হওয়ার পর আবু হুসেইন আল-কুরাশিকে তাঁর স্থলাভিষিক্ত নেতা হিসেবে ঘোষণা করেছিল আইএস।

আরও পড়ুন: কারখানার গ্যাসে ১১ মৃত্যু

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে উত্তর সিরিয়ায় হেলিকপ্টার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অভিযানে আইএসের আবদ-আল হাদি মাহমুদ আল-হাজি আলী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা