ফাইল ছবি
আন্তর্জাতিক

মালয়েশিয়াসহ যেসব দেশে শনিবার ঈদ

সান নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিশ্বের বিভিন্ন দেশে। আগামী শনিবার (২২ এপ্রিল) এসব দেশ ঈদ-উল-ফিতর উদযাপন করবে । এই দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।

আরও পড়ুন: প্রস্তুত জাতীয় ঈদগাহ

অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ দেশ অবশ্য এখনও এ ঘোষণা দেয়নি। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে শনিবার ঈদ-উল-ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তা নির্ভর করে চাঁদ দেখতে পাওয়ার ওপর। আমিরাতের আকাশে আজ (বৃহস্পতিবার) যদি চাঁদ দেখা যায়, তাহলে পবিত্র রমজান মাস ২৯ দিনে হবে। আর দেশটিতে পবিত্র ঈদ-উল-ফিতর পালন করা হবে শুক্রবার।

আরও পড়ুন: শুক্রবার দেখা যেতে পারে ঈদের চাঁদ

কিন্তু যদি আমিরাতে বৃহস্পতিবার চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিনে হবে। সেক্ষেত্রে দেশটিতে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে শনিবার।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাধারণত বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে আজ আরও পরের দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা