ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পুরো বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে

আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু।

বুধবার (১৯ এপ্রিল) ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন সোইলু।

আরও পড়ুন: মধ্যস্থতা করতে আগ্রহী চীন

সোইলু বলেন, আমেরিকা তার বেপরোয়া পররাষ্ট্রনীতির জন্য বিশ্বব্যাপী ঘৃণিত দেশে পরিণত হচ্ছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকায় ইউরোপ আমেরিকার নিছক ক্রীড়নকে পরিণত হয়েছে। গোটা আফ্রিকাবাসী তাদের শোসকদের ঘৃণা করে বলেও তিনি মন্তব্য করেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপের সমস্ত নীতি ও কর্মকাণ্ড তাদের নিজেদের স্বার্থের চেয়ে ওয়াশিংটনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশি পরিচালিত হয়।

আরও পড়ুন: ভারত সফরে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তিনি ২০১৬ সালে তুরস্কে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি মনে করেন, ওই অভ্যুত্থানের মাধ্যমে ওয়াশিংটন তুরস্ককে একটি অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। সূত্র:প্রেস টিভি, আল মায়াদিন

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা