আন্তর্জাতিক

বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বেইজিংয়ে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফেংতাই জেলার চাংফেং হাসপাতালে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে কয়েকজনকে জানালা দিয়ে বেরিয়ে আসতে এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) ইউনিটগুলো আকড়ে ধরে থাকতে দেখা যায়।

অথচ এ ঘটনার বিষয়ে পুরোপুরি নীরব ছিল চীনের রাষ্ট্রীয় মিডিয়া। এমনকি, ইন্টারনেটে অগ্নিকাণ্ডের ছবি-ভিডিও শেয়ার করাতেও কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ঢাকায় মৃদু তাপপ্রবাহ

বেইজিংয়ের বাসিন্দারা অভিযোগ করেছেন, দুপুরে আগুন লাগলেও মঙ্গলবার রাত হওয়ার আগপর্যন্ত তারা ঘুণাক্ষরেও আগুনে প্রাণহানির কথা জানতে পারেননি।

বেইজিংয়ের দমকল বিভাগের কর্মকর্তা ঝাও ইয়াং বলেছেন, চাংফেং হাসপাতালের একটি ভবনে অভ্যন্তরীণ সংস্কার কাজের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। এটি দাহ্য রঙের সংস্পর্শে আসলে আগুন আরও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : ঢাকায় কড়া নিরাপত্তা থাকবে

বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরোর কর্মকর্তা সান হাইতাও জানিয়েছেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার সন্দেহে হাসপাতালের পরিচালক, নির্মাণ শ্রমিকসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আগুনের পর ৭১ জন রোগীসহ মোট ১৪২ জনকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়। বেইজিং মিউনিসিপ্যাল হেথ কমিশনের ডেপুটি ডিরেক্টর লি অ্যাং বলেছেন, বুধবার পর্যন্ত ৩৯ জন রোগী হাসপাতালটিতে রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন : বিশ্বের জনবহুল দেশ ভারত

মঙ্গলবার দুপুরের দিকে পশ্চিম বেইজিংয়ের একটি ব্যস্ত এলাকায় আগুন লাগে। কিন্তু প্রায় আট ঘণ্টা পর্যন্ত চীনা মিডিয়ায় বিষয়টি গোপন রাখা হয়।

রাত ৮টা ৪৩ মিনিটে, অর্থাৎ দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার অভিযান শেষ করার পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে স্থানীয় বেইজিং ডেইলি পত্রিকায় এ বিষয়ে একটি নামমাত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন : স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে

এমনকি, অতীতে এ ধরনের ঘটনার খবর যেখানে সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়তো, এবার সেটিও অনেকটাই নীরব ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা