সংগৃহীত
আন্তর্জাতিক

ইস্পাতের মহাপ্রাচীর গড়তে চাই

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন দেশটির প্রসিডেন্ট শি জিনপিং। সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সামরিক বাহিনীকে ‘ইস্পাতের মহাপ্রাচীর’ হিসেবে গড়ে তুলতে চান তিনি।

সোমবার (১৩ মার্চ) চীনের কেন্দ্রীয় আইনসভার বার্ষিক অধিবেশনে দেওয়া সমাপনী বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানায় সিএনএন।

আরও পড়ুন : মিয়ানমারে সেনাবাহিনীর হামলা, নিহত ৩০

৬৯ বছর বয়সী চীনের এই প্রেসিডেন্ট বলেন, ‘নিরাপত্তা হলো উন্নয়নের ভিত্তিমূল, আর সমৃদ্ধির পূর্বশর্ত হলো স্থিতিশীলতা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব নানাভাবে চীনকে নিয়ন্ত্রণ ও চাপে রাখার চেষ্টা করে যাচ্ছে , যার ফলে একদিকে দেশের উন্নয়ন গুরুতর চ্যালেঞ্জের মুখে, অন্যদিকে দেশের সার্বভৌমত্বেরও ওপর আঘাত আসার শঙ্কাও দিন দিন বাড়ছে।’

শি জিনপিং বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে ইস্পাতের মহাপ্রাচীর হিসেবে গড়ে তুলতে চাই, যেন শত্রুরা চীনের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার কথা চিন্তাও করতে না পারে।’

আরও পড়ুন : শপথ নিলেন নেপালের নতুন প্রেসিডেন্ট

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে চলমান উত্তেজনার জেরেই এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রেকর্ড ভেঙে টানা তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। পদটি অনেকটা আনুষ্ঠানিক হলেও ইতোমধ্যেই মাও জেদংয়ের পর দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শি।

আরও পড়ুন : বাখমুতে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ, বহু হতাহত

প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য এনপিসির সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তৃতীয়বারের মতো আমি প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেলাম। সামনের দিকে এগিয়ে যেতে আমার সবচেয়ে বড় শক্তি হলো, দেশের মানুষের আস্থা। প্রেসিডেন্ট নির্বাচিত করার মধ্য দিয়ে আমার কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ মার্চ) চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) এর প্রায় তিন হাজার সদস্যের সবাই ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ প্রেসিডেন্ট নির্বাচনে শি জিনপিং’র (৬৯) পক্ষে ভোট দেন, অবশ্য তার কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা