ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

শপথ নিলেন নেপালের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : রাম চন্দ্র পাউদেল নেপালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পার্লামেন্টের ভোটে নেপালি কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা পাউদেল বৃহস্পতিবার (৯ মার্চ) প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন।

আরও পড়ুন: নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

সোমবার (১২ মার্চ) প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হরি কৃষ্ণ কার্কি পাউদেলকে শপথবাক্য পাঠ করান।

এসময় প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, জাতীয় পরিষদের চেয়ারম্যান গণেশ প্রসাদ তিমিলসিনা ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাউদেলের বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন প্রচণ্ডের জোটের প্রধান শরিক দল কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্টের (ইউএমএল) সুবাস চন্দ্র নেমওয়াং। ৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে পাউদেল পান ৩৩ হাজার ৮০২ ভোট। অন্যদিকে, নেমওয়াং পান ১৫ হাজার ৫১৮ ভোট।

সাবেক স্পিকার, একাধিকবার মন্ত্রী ও প্রেসিডেন্ট পাউদেল দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে পৌঁছার জন্য দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে জেলে কাটিয়েছেন তিনি। তিনি এখন পর্যন্ত ছয় বার সংসদ সদস্য, পাঁচবার মন্ত্রী এবং এক মেয়াদে স্পিকার হয়েছেন দেশটির।

করোনা মহামারির কারণে অর্থনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নেপাল। এরপর থেকেই দেশটিতে জিনিসপত্রের দাম বাড়া শুরু হয়। দুই বছর পর আবারও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো নেপালেও বেড়েছে সব পণ্যের দাম।

আরও পড়ুন: মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

নেপালে ৬ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চে ৮ শতাংশের বেশি। এ ছাড়া গত কয়েক বছরে পর্যটকদের আনাগোনা কমেছে দেশটিতে। দেশটির প্রায় এক-পঞ্চমাংশ মানুষ ২ ডলারের চেয়ে কম আয়ের মধ্যে জীবনযাপন করছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা