ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর আগে ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় যুবক নিহত

সোমবার (১৩ মার্চ) ভোরে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন : মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

আল জাজিরা বলছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করছে। এর কয়েক ঘণ্টা আগে একটি সাবমেরিন থেকে ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং সিউল ও ওয়াশিংটনকে প্রতিরোধ বার্তা দিল বলে মনে হচ্ছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মার্কিন সাম্রাজ্যবাদী এবং দক্ষিণ কোরিয়ার বাহিনীর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের প্রতিরোধ গড়ার প্রমাণ রেখেছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সিউল জানিয়েছে, এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। ১০ দিনের এই যৌথ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে 'ফ্রিডম শিল্ড'।

কেসিএনএ বলছে, এর আগে একাধিক অস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তদারকিসহ সেনাবাহিনীকে প্রতিপক্ষের উন্মত্ত যুদ্ধের প্রস্তুতিমূলক পদক্ষেপ প্রতিহত করার প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন।

আরও পড়ুন : আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখে থাকে উত্তর কোরিয়া। তাই পিয়ংইয়ং-এর যুক্তি, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা