ছবি: সংগৃহীত
শিক্ষা

আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই

নিজস্ব প্রতিবেদক : মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রামের রাফসান জামান। সারাদেশের এক লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীকে পেছনে ফেলে এই স্থান অধিকার করেছেন তিনি।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে মেক্সিকো

রোববার (১২ মার্চ) দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পর নিকটাত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের লোকজনের ভিড় জমে যায়।

রাফসানের গ্রামের বাড়ি রংপুর। তিনি চট্টগ্রামের হালিশহরের কে ব্লকে পরিবারের সাথে বসবাস করেন । রাফসানের বাবা এ কে এম শামশুজ্জামান সিটি গ্রুপ অব কোম্পানিজের ডেপুটি জেনারেল ম্যানেজার।

আরও পড়ুন : ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা...

রাফসানের লেখাপড়া শুরু চট্টগ্রাম গ্রামার স্কুলে। এরপর তিনি সপ্তম শ্রেণিতে ভর্তি হন রাজশাহী ক্যাডেট কলেজে। সেখানেই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তিনি।

রাফসান জানান, আমার ফেসবুক আইডি নেই। পড়াশোনার কাজ ছাড়া মোবাইল ব্যবহার করিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তিনি জানান, ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী ছিলাম। কিন্তু প্রথম হবো, সেটা কল্পনায়ও ছিল না। রেটিনা (কোচিং সেন্টার) থেকে ফোন করে আমাকে রেজাল্ট জানানো হয়। শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে অনলাইনে নিজের রেজাল্ট দেখে বিস্মিত হয়েছি।

এ সময় রাফসান আরও জানান, বড় ভাইয়ারা অনেকে বলতেন পরীক্ষার হলে যাতে সময় নষ্ট না করি। তাই পরীক্ষার ১ ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিটেই ৭০ নম্বরের উত্তর দিয়ে ফেলি। ৫ মিনিট আগেই আমার লেখা শেষ হয়ে যায়।

আরও পড়ুন : পল্লীকবি জসীম উদ্দীন’র প্রয়াণ

রাফসান প্রতিদিন ৬-৭ ঘণ্টা পড়ালেখা করতেন। পাঠ্যবই বাদেও প্রচুর বই পড়েন বলেও জানান তিনি।

এছাড়া তিনি চিকিৎসাবিজ্ঞানে নিউরোসায়েন্স নিয়ে পড়ার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন : সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল’র জ...

তিনি বলেন, পড়ার সময় মা পাশে বসে থাকতেন। কোনো কোনো দিন টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়তেন মা।

এদিকে ছেলের রেজাল্টের খবর শুনে দুপুরেই অফিস থেকে বাসায় ফেরেন শামশুজ্জামান।

আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

তিনি জানান, আমার ছেলে সারাদেশে প্রথম হয়েছে। ছেলের ফলাফল শুনে আমার সহকর্মীরাও আনন্দিত। সবাই আমাদেরও সুনাম করছেন। এরচেয়ে আনন্দের, গর্বের আর কী হতে পারে!

রাফসানের মা কাউছার নাজনীন বলেন, আমার ছেলে পড়ালেখায় মনোযোগী ছিল। তারপরেও ওর পড়ার সময় আমি পাশে বসে থাকতাম। আজ আমার ছেলে মেডিকেলে সারাদেশে প্রথম হয়েছে। মনে হচ্ছে আমিই প্রথম হয়েছি। আল্লাহ আমাকে পুরষ্কার দিয়েছেন।

আরও পড়ুন : মঞ্চে পড়ে গেলেন অপু বিশ্বাস!

এ সময় সবার কাছে ছেলের জন্য দোয়া চান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা