স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৮০২ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৬৭ জন।

আরও পড়ুন: ইসি সম্পূর্ণ স্বাধীন

এ নিয়ে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৬৬৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১১ হাজার ৯০৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৩৩২ জন।

সোমবার (১৩ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলা, নিহত ১৯

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৪৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। তাইওয়ানে ৯ হাজার ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জন।

আরও পড়ুন: কাদিয়ানিদের ওপর হামলাকারীরা ইসলামের শত্রু

একইসময়ে চিলিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ইসরাইলে আক্রান্ত হয়েছে ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৫৬ জন এবং মারা গেছেন ৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা