আন্তর্জাতিক

বৈরুতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনের। বুধবার (৫ আগস্ট) লেবানন সরকার জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। আল-মানার টেলিভিশনকে তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা বাড়ছে। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫ হাজার এবং নিখোঁজ রয়েছেন অনেকেই। আহতরা রাজধানীর ভেতরে ও বাইরে চিকিৎসা সেবা নিচ্ছেন।

প্রেসিডেন্ট মাইকেল আউন জানিয়েছে, বিস্ফোরণের নেপথ্যে বন্দরের গুদামে অনিরাপদভাবে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামুনিয়াম নাইট্রেট।

বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানিয়েছেন, তিনি এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দিয়েছেন। কিন্তু তা সরানো হয়নি। তিনি বলেন, বিস্ফোরণে কারণ নিশ্চিত হওয়ার দায়িত্ব বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিন।

অ্যামুনিয়াম নাইট্রেট কৃষিতে সার এবং বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বলেছেন, গত রাতের ভয়াবহতা কথায় প্রকাশ সম্ভব নয়। যা পুরো শহরকে বিপর্যস্ত করে ফেলেছে। কর্তৃপক্ষ বৈরুতকে দুর্যোগপূর্ণ শহর ঘোষণা করেছে। এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ নাজদ।

তিনি আরও জানিয়েছেন, দুই সপ্তাহের জন্য বৈরুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা