বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ১০০
আন্তর্জাতিক

বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ১০০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, 'এখনও বহু মানুষ নিখোঁজ। অনেকে তাদের প্রিয় মানুষকে খুঁজে বের করতে জরুরি সেবাকর্মীদের সহায়তা চাচ্ছেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে গেছে। আমরা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি এবং ক্ষতির ব্যাপকতা জানতে আমাদের আরও সময় লাগবে।'

একটি গুদামে সংরক্ষিত প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, যারা ৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেন জমা দেবে।

ভয়াবহ এই বিস্ফোরণে শহরজুড়ে শুধু ধ্বংসের চিহ্ন। এমনকি রক্ষা পায়নি প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও।

রাজধানীর বহু হাসপাতাল জুড়ে শতাধিক আহতদের চিকিৎসা নিতে দেখা গেছে। জরুরি বিভাগে ছিল উপচে পড়া ভিড়। শহরের অন্যতম প্রধান হাসপাতাল আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগে আহতদের জায়গা না পেয়ে অন্য হাসপাতালে যেতে হয়েছে।

লেবাননের রেড ক্রস, স্বাস্থ্য কর্মকর্তা ও রাজনীতিকরা হাসপাতালগুলোতে আহত ব্যক্তিদের রক্ত দিতে দেশবাসীকে আহ্বান জানান।

বিভিন্ন ছবিতে আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় হেঁটে হাসপাতালে যেতে দেখা গেছে। অনেকে রাস্তায় পড়ে ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে না পারলেও জরুরি সেবার কর্মী ও রাজনীতিকরা শঙ্কা প্রকাশ করেছেন যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা