যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাল হারিকেন ইসাইয়াস, নিহত ৪
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হারিকেন 'ইসাইয়াস'এর তাণ্ডব, নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইসাইয়াস। এই হারিকেনে অন্তত চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নর্থ ক্যারোলিনা এবং অপর দুজন নিউইয়র্কে।

এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা। খবর বিবিসি’র।

ঝড়টি সোমবার (৩ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ১০মিনিটে প্রথমে নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের আঘাত হানে বলে জানিয়েছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত সপ্তাহে আঘাত হেনে দু’জনের প্রাণ কেড়ে নেওয়ার পর ইসাইয়াস ক্যাটাগরি ওয়ান হারিকেনে পরিণত হয়েছিল।

নতুন করে শক্তি অর্জন করার পর এটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় আঘাত হানে। এরপর এটি সাউথ ক্যারোলিনা হয়ে নিউইয়র্কের ওপর দিয়ে বয়ে যায়।

ইসাইয়াসের প্রভাবে ব্রজপাতসহ প্রচণ্ড বৃষ্টি, সেই সঙ্গে বইতে থাকে দমকা হওয়া।

বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া নিউইয়র্কের অনেক এলাকাও আকস্মিক বন্যায় ডুবে গেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা