আন্তর্জাতিক

যে কারণে বৈরুতে বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক :

লেবাননের বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ১০০ জন ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৫ হাজার মানুষ। আহত অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেলে সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণ থেকে ঘটনার সূত্রপাত হতে পারে।

তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা সরকারকে পাঁচদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেন জমা দেবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সংরক্ষণ করে রাখা দাহ্য পদার্থের কারণে অগ্নিসংযোগ ঘটেছে, যেখান থেকেই এই বিস্ফোরণ হতে পারে।

এদিকে বিস্ফোরণের জন্য দায়ীদের চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। বিপর্যয় কাটাতে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতা চেয়েছে লেবানন সরকার।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে লেবাননের রাজধানী বৈরুত। মুহূর্তেই আগুন ধরে যায়। আশপাশের বাড়িঘর উড়ে যায়। ধ্বংসস্তুপে পরিণত হয় বেশ কয়েকটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই ছোটাছুটি শুরু করেন আতঙ্কিত মানুষ।

বিস্ফোরণের পরপরই ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় বৈরুতের আকাশে। অন্তত দেড়শ’ মাইল দূর থেকে শোনা যায় শব্দ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে কিছুক্ষণের জন্য তাদের কান বন্ধ হয়ে যায়। এরপরই গাড়ির কাঁচ, বাড়িঘরের জানালা খসে পড়ে। ভেঙে পড়ে বারান্দা। অনেকেই ক্ষতিগ্রস্ত ভবনে আটকা পড়েন। এর আগে এমন বিস্ফোরণ কেউ দেখেনি বলে জানিয়েছেন বাসিন্দারা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, বিস্ফোরণের পরপরই ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বৈরুত হাসপাতালের করিডোরও ভরে গেছে আহত ও রক্তাক্ত মানুষে।

এদিকে ইসরাইলের সঙ্গে লেবাননের সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে। ঘটনার পরপরই ইসরাইলী পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।

লেবাননে এ বিস্ফোরণ এমন একটি সময়ে হলো যখন দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের তিনদিন আগে সংঘটিত এই বিস্ফোরণের কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা