বৈরুতের বর্তমান পরিস্থিতি
আন্তর্জাতিক

বৈরুতের বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈরুতে জোড়া বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন, মেহেদি হাসান ও মিজানুর রহমান। তারা আশরাফি এলাকায় নিহত হয়েছেন। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ৪৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল মামুন।

নৌবাহিনীর সদস্যদের বিষয়ে তিনি বলেন, ‘দুজনের অবস্থা কিছুটা খারাপ ছিল। তাদের মার্কিন হাসপাতালে ভর্তির পর একজনের অবস্থার উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।’

নৌবাহিনীর ১১০ সদস্যের বাকি ৮১ জন কোথায় আছেন– জানতে চাইলে তিনি বলেন, ‘তারা সবাই জাহাজে আছেন এবং ভালো আছেন।’

বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ক্ষতির পরিমাণ এখন বলা যাবে না।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি লেবাননে অবস্থিত বাংলাদেশিদের কারও কোনও সমস্যা আছে কিনা জানার জন্য।’

তিনি বলেন, ‘আমরা গতকাল মঙ্গলবার বন্দর এলাকায় ব্যস্ত ছিলাম এবং দু’টি হাসপাতালে খোঁজ নিয়েছিলাম কোনও বাংলাদেশে আছে কিনা। আজকে আমরা সব জায়গায় খোঁজ নেবো।’

বৈরুতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এখানে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সে কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক নিহত এবং চার সহস্রাধিক আহত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা