আন্তর্জাতিক

যুক্তরাজ্যে নিখোঁজ ২০০ শরণার্থী শিশু

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের হোম অফিসের দায়িত্বে থাকা সরকারি আশ্রয়কেন্দ্র থেকে ২০০ শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

শনিবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’ এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে জানিয়েছে, আশ্রয়কেন্দ্র থাকা শিশুদের রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। এ তথ্য জানান আশ্রয়কেন্দ্রের একজন কর্মকর্তা। পরে ঘটনাটি স্বীকার করে সরকার।

হোম অফিস মন্ত্রী সিমন মুরে বলেন, ‘নিখোঁজ ২০০ শিশুর মধ্যে ১৭৬ জনই আলবেনিয়ার। এছাড়া একজন মেয়ে আছে এবং ১৩ জনের বয়স ১৬ বছরের নিচে।’

আরও পড়ুন: প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়

এর আগে শরণার্থী শিশুদের নিরাপত্তা নিয়ে সতর্ক করে পুলিশ জানায়, এসব লক্ষ্য করছে শিশুদের অপহরণের সঙ্গে জড়িত চক্রটি।

যুক্তরাজ্যের সাসেক্স পুলিশ বলেন, ‘সরকার ২০২১ সালের জুলাই থেকে ব্রাইটন অ্যান্ড হোভের হোটেলে এ শিশুদের থাকার ব্যবস্থা করে। এই সময়ের মধ্যে ১৩৭ শিশু নিখোঁজের ব্যাপারে জানানো হয়। এরমধ্যে ৬০ জনের সন্ধান মেলে। ৭৬ শিশুর অবস্থান নিয়ে এখনো তদন্ত চলছে।’

আরও পড়ুন: ম্যাক্রোঁর দ্বারস্থ জেলেনস্কি!

এদিকে হোম অফিস এ ঘটনার দায় চাপাচ্ছে স্থানীয় কাউন্সিলের ওপর। অপরদিকে কাউন্সিল বলছে আশ্রয়কেন্দ্রের শিশুদের দেখার দায়িত্ব হোম অফিসের।

বিরোধী দল লেবার পার্টি ঘটনাটির তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা