আন্তর্জাতিক

যুক্তরাজ্যের সব ট্যাংক গুঁড়িয়ে দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে সহায়তায় যুক্তরাজ্য যেসব ট্যাংক পাঠাচ্ছে তা ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দেওয়া হবে। এসবের কোনো অস্তিত্ব আর খুঁজেও পাওয়া যাবে না। এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আরও পড়ুন: গির্জায় ভয়াবহ হামলা, নিহত ১০

এর আগে গত শনিবার ইউক্রেনে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলেও জানায় দেশটি। এরই পরিপ্রেক্ষিতে এ কথা জানাল পেসকভ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, পশ্চিমারা ইউক্রেনকে তাদের রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, ব্রিটেন ও পোল্যান্ডের মতো অন্যান্য দেশের পাঠানো নতুন সরবরাহ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না। ইউক্রেনের ট্যাংক এখনো ধ্বংস করা হচ্ছে। পোল্যান্ড, যুক্তরাজ্য থেকে নতুন করে এলে, সেগুলোও ধ্বংস করে দেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

উল্লেখ্য, ব্রিটিশ সরকার ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো করার অংশ হিসেবে এক ডজন চ্যালেঞ্জার-২ ট্যাংক ও অতিরিক্ত কামান পাঠানোর পরিকল্পনা করছে। গত শনিবার দুই দেশের নেতা টেলিফোনে কথা বলার পর এ পরিকল্পনার কথা জানা গেছে।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা