আন্তর্জাতিক

বর্ষসেরা ব্যক্তি জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ লড়ে বর্ষসেরা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কিকে অনন্য এ খেতাব দিল মার্কিন সংবাদমাধ্যম টাইমস পত্রিকা ৷ তাঁকে চলতি বছরের (২০২২) 'বর্ষসেরা ব্যক্তি' ঘোষণা করা হল ৷

আরও পড়ুন : বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা ও তার ফলে দেশটির অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও ভলোদিমির জেলেনস্কি যেভাবে তার দেশ ও জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ‘কোনো বেগ পেতে হয়নি’ বলে এক বার্তায় জানিয়েছেন টাইম সাময়িকীর শীর্ষ সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর সামনে থেকে দেশের নেতৃত্ব দিচ্ছেন ভলোদিমির জেলেনস্কি, সেই সঙ্গে প্রায় প্রতিদিনই দিচ্ছেন ভিডিওবার্তা। এসব ভিডিওবার্তায় তিনি কেবল নিজ দেশের জনগণই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষ ও বিভিন্ন দেশের সরকারের উদ্দেশেও কথা বলেছেন।

জেলেনস্কি সম্পর্কিত এক বার্তায় এডওয়ার্ড ফেলসেন্থাল আরও লেখেন, ‘বছরজুড়েই আন্তর্জাতিক রাজনীতিতে তার বক্তব্যের প্রভাব পরিলক্ষিত হয়েছে। (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধের আগ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সাধারণ মানুষের যেসব ধারণা ছিল, যুদ্ধ শুরুর পর তাতে ব্যাপক পরিবর্তন এসেছে।’

‘এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, আমরা কেউ যেমন জানি না, তেমনি যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারবে কিনা— তাও এখন পর্যন্ত অনিশ্চিত। কিন্তু জেলেনস্কি আন্তর্জাতিক রাজনীতিকে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এ পর্যন্ত আর কেউ তা সেভাবে পারেননি।’

আরও পড়ুন : আমি সৎ, ১ টাকাও হারাম খাইনি

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে টাইমস সাময়িকীর এই স্বীকৃতি শেয়ার করেছেন ভলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে বলেছেন, ইউক্রেনের প্রকৃত মনোবল বা ‘স্পিরিট অব ইউক্রেন’ আসলে ইউক্রেনের জনগণ, তিনি নন।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা