গুরুদুয়ারাকে মসজিদ বানাচ্ছে পাকিস্তান!
আন্তর্জাতিক

গুরুদুয়ারাকে মসজিদ বানাচ্ছে পাকিস্তান!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাহোরের ঐতিহাসিক ভাই তারু সিং জির শাহাদাত স্থান গুরুদুয়ার শহীদী আস্তানাকে শাহি মসজিদে রূপান্তর করার পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গুরুদুয়ারা নানক শাহি মসজিদে রূপান্তর করার পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ভারত।

সোমবার (২৭ জুলাই) পাকিস্তান হাইকমিশনে এ প্রতিবাদ জানায় দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেছেন, লাহোরের নওলাখা বাজারে ভাই তারু সিং জির শাহাদাত স্থান গুরুদুয়ার শহীদী আস্তানাকে মসজিদ শহীদ গঞ্জের জায়গা হিসেবে দাবি করা হয়েছে এবং এটিকে মসজিদে রূপান্তর করার পদক্ষেপে পাকিস্তানি হাইকমিশনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

মুখপাত্র বলেন, গুরুদুয়ার শহীদী আস্তান ভাই তারু জি একটি ঐতিহাসিক স্থান, যেখানে ভাই তারু জি ১৭৪৫ সালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন।

তিনি বলেন, এটিকে শিখ ধর্মের লোকেরা শ্রদ্ধার ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত করে। এই ঘটনাটিকে ভারত গুরুতর উদ্বেগের সঙ্গে দেখছে।

পাকিস্তানে সংখ্যালঘু শিখ ধর্মের লোকদের প্রতি ন্যায় বিচারের জন্য আহ্বান জানিয়েছে ভারত।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা