আন্তর্জাতিক

টুইটার থেকে ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই

সান নিউজ ডেস্ক : গত ২৮ অক্টোবর ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা নেওয়ার পর এ পর্যন্ত প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

আরও পড়ুন : এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন এলন মাস্ক। এর পরপরই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন।

যাদেরকে ছাঁটাই করা হচ্ছে তাদের মধ্যে প্রকৌশলীও রয়েছেন। এমনকি পুরো মার্কেটিং ও কমিউনিকেশন্স বিভাগকের লোকজনকে ছাটাই করা হয়েছে।

ওই সময় টুইটারের প্রধান আর্থিক কর্মকর্তাসহ শীর্ষ পর্যায়ের আরও কয়েক জনকে বরখাস্ত করা হয়। মাস্কের দাবি ‘অর্থনীতির মাপকাঠি অর্জন’ করতে তার এই পদক্ষেপ। মাস্ক এখন সারাবিশ্বে টুইটারের কর্মী সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন।

গুঞ্জন ওঠে— কোম্পানির অর্ধেক কর্মীকেই চাকরিচ্যুত করা হবে। মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, কোন কর্মীদের চাকরি থাকবে আর কাদের থাকবে না— তা ৪ নভেম্বর, শুক্রবার সব কর্মীর দাপ্তরিক ইমেইল অ্যাকাউন্টে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কোনো পূর্বনোটিশ না দিয়ে ঢালাওভাবে ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন এই প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মীরা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য স্যান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

আরও পড়ুন : খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

ইলন মাস্কের বিরুদ্ধে অবশ্য এ ধরণের মামলা নতুন নয়। চলতি বছর জুন মাসেই মাস্কের মালিকানাধীন আরেক কোম্পানি টেসলা কোম্পানির বেশ কয়েকজন কর্মী একই অভিযোগে টেক্সাসের অস্টিন জেলা আদালতে মামলা করেছিল তার বিরুদ্ধে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা