ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি
আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে আর আলোচনা নয়

সান নিউজ ডেস্ক: ইউক্রেনীয় চারটি অঞ্চলে ‘গণভোট’ করার পর কিয়েভের সাথে আর রাশিয়ার আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

আরও পড়ুন: জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এ কথা বলেন জেলেনস্কি। এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্বাভাবিকভাবে প্রহসনের এ গণভোটের প্রতি রাশিয়ার স্বীকৃতি তথাকথিত ক্রিমিয়া দৃশ্যপটের বাস্তবায়ন। এটি ইউক্রেনের ভূখ- অন্তর্ভূক্তির আরেকটি প্রচেষ্টা। এ ব্যাপারে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে কোন লাভ নেই।

তিনি বলেন, সারা বিশ্বের চোখের সামনে রাশিয়া ইউক্রেনের ভূখ- দখলে নিতে তথাকথিত সরাসরি প্রহসনের গণভোট করছে।

অস্ত্রের মুখে লোকজনকে সংবাদমাধ্যমের সামনে দাঁড় করিয়ে গণভোটের পক্ষে ফলাও করে খবর পরিবেশন করা হচ্ছে।

আরও পড়ুন: কিয়েভ থেকে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

তিনি বলেন, প্রহসনের নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সেখানে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়।

জেলেনস্কি আরও বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার কর্মকর্তা অপপ্রচারকারীদের একেবারে একটি বানানো গল্প।

এদিকে, ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চলে গণভোটের আয়োজন করায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ফ্রান্স।

ফান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা এক বিবৃতিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ হুমকি দেন। তিনি বলেন, গণভোটের নামে যে প্রহসন করেছে রাশিয়া তা সম্পূর্ণ অবৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা