আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৫ সিরীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে অন্যান্য অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

আরও পড়ুন: তুমব্রু সীমান্তে ‘মাইন’ বিস্ফোরণে আহত ১

অবশ্য সিরিয়ায় এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের এই হামলাটিকে বাধা দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে নেই জাতীয় পার্টি

অবশ্য ইসরায়েলি এই হামলার কারণে দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েল অবশ্য খুব কমই সিরিয়ায় এই ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে থাকে।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান বিমান সরবরাহ লাইনের ব্যবহার ব্যাহত করতে ইসরাইল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

আরও পড়ুন: সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়েছে

স্থলপথে সরঞ্জাম স্থানান্তর বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী এবং মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম বহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসাবে আকাশপথে পণ্য পরিবহনের কৌশল গ্রহণ করে।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা