প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে দেশটির নতুন রাজা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জনগণের সেবা করব

শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালের দিকে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল এক বৈঠকের পর তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করে।

অ্যাকসেশন কাউন্সিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য, দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদগণ এবং ক্যান্টারবুরির আর্চবিশপকে নিয়ে গঠিত। রাজা বা রানির মৃত্যুর পর মনোনীত উত্তরাধিকার স্বয়ংক্রিভাবে রাজা হয়ে যান। তবে প্রথা হিসেবে কাউন্সিল নতুন রাজাকে অভিষিক্ত করে।

৭৩ বছর বয়সী চার্লস আনুষ্ঠানিকভাবে নতুন রাজা হিসাবে শপথ গ্রহণের পর বলেছেন, তিনি ‘সার্বভৌমত্বের দায়িত্ব এবং গুরু দায়িত্ব’ সম্পর্কে ‘অত্যন্ত সচেতন।’

আরও পড়ুন: তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি: নিহত ৫

অভিষেক অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার জীবিত সব পূর্বসূরি, চার্লসের স্ত্রী ক্যামিলা ও তার জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরাধিকারী উইলিয়ামসহ কয়েক শতাধিক প্রিভি কাউন্সিলর উপস্থিত ছিলেন।

চার্লস বলেছেন, ‘আমি জানি, জনগণের ভালোবাসা এবং আনুগত্যের মাধ্যমে আমি বহাল থাকব যাদের সার্বভৌম নিশ্চিতের জন্য আমাকে ডাকা হয়েছে।’

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। আর সেই সাথে দেশটির নতুন রাজার দায়িত্বপ্রাপ্তির পথ খুলে যায় প্রিন্স চার্লসের।

আরও পড়ুন: বেঁচে থাকার সব দিয়েছে ভারত

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা