পাকিস্তান পরীক্ষা কমিয়ে করোনা শনাক্ত কম দেখাচ্ছে!
আন্তর্জাতিক

পাকিস্তান কৌশলে করোনা শনাক্ত কম দেখাচ্ছে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা কমিয়ে ও ভুল তথ্য আর পর্যাপ্ত পরীক্ষা না করিয়ে দিয়েছে বলে সন্দেহ করছেন বিশ্লেষকরা। তবে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, লকডাউনের নতুন কৌশল নেয়ায় পাকিস্তানে করোনায় নতুন শনাক্তের সংখ্যা কমছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত পাকিস্তানে ২৪ ঘণ্টায় দুই হাজার ১৬৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ পর্যন্ত মোট শনাক্ত দুই লাখ ৬১ হাজার ছাড়িয়েছে৷ মারা গেছেন পাঁচ হাজার ৫০৫ জন৷

পাকিস্তান কোভিড-১৯ এ দ্রুত আক্রান্ত ১০টি দেশের একটি৷ কিন্তু জুলাইতে করোনার প্রকোপ কমে আসার কারণ প্রশ্নবিদ্ধ।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের দাবির সঙ্গে মিলছে না বিশেষজ্ঞদের বিশ্লেষণ। তথ্য পরিসংখ্যানও বলছে ভিন্ন কথা। ১৬ জুলাই পর্যন্ত প্রতি দশ হাজারে একজনের পরীক্ষা হয়েছে৷ যেখানে জুনে ছিল ১.৩ জন৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে প্রকৃত পরীক্ষার সংখ্যা কমপক্ষে এক চতুর্থাংশ কমেছে৷

পাকিস্তানের দৈনিক করোনা পরীক্ষার সক্ষমতা ৭১ হাজার ৭৮০ টি৷ অথচ ব্যবহার হচ্ছে তার মাত্র ৪০ ভাগ৷ পরিসংখ্যান বলছে, ১৫ জুলাই দেশটিতে ২৪ হাজার ২৬২ জনের পরীক্ষা হয়েছে৷ ঠিক তার এক মাস আগে ১৩ জুন এই সংখ্যা ছিল ২৯ হাজার ৫৪৬। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৩১ হাজার ৬৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে গত ১৯ জুন। জুলাই থেকে যেখানে ৫০ হাজার পরীক্ষার ঘোষণা দিয়েছিল সরকার সেখানে এখন উলটো তা কমেছে।

এছাড়া আক্রান্তের প্রকৃত সংখ্যা লুকানোরও তথ্য পাওয়া যাচ্ছে।

পাঞ্জাবের একটি জেলার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, উপরের নির্দেশে তারা আক্রান্তের সংখ্যা অর্ধেক প্রকাশ করছেন। জুলাইতে তিনি নতুন ৩৪ জন শনাক্তের তথ্য দিয়েছেন, যেখানে প্রকৃত সংখ্যাটি ছিল ৬৩।

একদিকে কম পরীক্ষা আর অন্যদিকে পরিসংখ্যান লুকিয়ে পাকিস্তানের সরকার শনাক্তের সংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্র : ডয়চে ভেলে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা