ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী যশবন্ত সিনহা?
আন্তর্জাতিক

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহা?

সান নিউজ ডেস্ক : ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমে শারদ পাওয়ার, তারপর একে একে ফারুক আবদুল্লাহ, গোপালকৃষ্ণ গান্ধীও বিরোধীদের পক্ষ থেকে প্রার্থী হতে অস্বীকার করেন। এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার নাম উঠে এসেছিল সম্ভাব্যদের তালিকায়।

আরও পড়ুন : বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

যশবন্ত সিনহা নিজেই এই জল্পনায় ঘি ঢেলে এবার একটি টুইট করলেন। এরপরই মনে করা হচ্ছে, সম্ভবত সিনহাকেই বিরোধীরা সংযুক্তভাবে প্রার্থী করতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য।

এদিন এক টুইট বার্তায় সিনহা লেখেন, ‘তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

আরও পড়ুন : সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

তার এই টুইটের পরই জল্পনা শুরু হয় বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে।

প্রসঙ্গত, দীর্ঘদিন বিজেপিতে ছিলেন যশবন্ত সিনহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৮ সালে তিনি বিজেপি ছাড়েন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যশবন্ত সিনহা।

আরও পড়ুন : মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

তিনি বর্তমানে ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি। এহেন যশবন্তকেই বিরোধীরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী করতে পারে বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা