বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি পাচ্ছে ভারত
আন্তর্জাতিক

বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি পাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে গত সোমবার প্রতিবেশী এই দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। যার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ হবে।

আরও পড়ুন : আরও ২৬ হাজার ভূমিহীন পাচ্ছে ঘর

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে ভারতে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেল ৪ টার দিকে প্রকাশিত হতে পারে ফলাফল।

সোমবার (১৮ জুলাই) রাজধানী দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট প্রদান করেন।

জানা গেছে, ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি দ্রৌপদী। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, তিনি অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন।

আরও পড়ুন : তুরস্কের হামলায় ৮ পর্যটক নিহত

অপর দিকে, বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন।

এদিকে তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম ও দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কালির পেন দিয়ে সংসদ সদস্য, বিধায়কদের ভোট দিতে হবে।

তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার ও বিধায়কদের জন্য গোলাপি রঙের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা