আন্তর্জাতিক

রাশিয়ার কারণে বিশ্বে খাদ্য সংকট

সান নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বিশ্বব্যাপী যে খাদ্য সংকট চলছে, তা পশ্চিমাদের নিষেধাজ্ঞার জন্য নয়; রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে।

আরও পড়ুন: মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

ইউরোপের শীর্ষ এ কূটনীতিক সোমবার লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক আলোচনাসভার পর সাংবাদিকদের এ কথা বলেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সংকট চলছে বলে রাশিয়া মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। এ বিষয়ে তিনি আফ্রিকার সব পররাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখে প্রকৃত ঘটনা জানাবেন বলে জানান।

তিনি আরও বলেন, কৃষ্ণসাগরে ইউক্রেনের শস্যবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বে বিশেষ করে আফ্রিকায় দুর্ভিক্ষ সৃষ্টি করছে রাশিয়া।

জোসেপ বোরেল বলেন, আমরা বারবার বিশ্ববাসীকে রুশ আগ্রাসনের কুফল সম্পর্কে সতর্ক করছি। রাশিয়ার কারণে বিশ্বে বিশেষ করে আফ্রিকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।

আরও পড়ুন: আসামে বন্যায় ১১ জনের মৃত্যু

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা