আন্তর্জাতিক

আসামে বন্যায় ১১ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রধান নদীগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের মধ্যে ভূমিধস ও অন্যান্য ঘটনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই বন্যার প্রভাব পড়েছে রাজ্যটির ৪৭ লাখেরও বেশি মানুষের ওপর।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

পরিস্থিতি বিবেচনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২১ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটি গত এক সপ্তাহ ধরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্রবলবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এই বন্যা এতোটাই ভয়াবহ রূপ নিয়েছে যে এর প্রভাব আসামের ৩৬টি জেলার মধ্যে ৩২টি জেলার ৪৭ লাখ ৭২ হাজারের বেশি মানুষের ওপর পড়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) জারি করা একটি বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আসামে আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। নতুন এই প্রাণহানির ফলে রাজ্যটিতে চলতি বছর বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮২ জনে।

পিটিআই বলছে, দাররাং-এ নতুন করে তিনজনের প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া জলাবদ্ধ মানুষকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে ভেসে যাওয়া পুলিশ সদস্য-সহ নগাঁওতে দু’জন এবং কাছাড়, ডিব্রুগড়, হাইলাকান্দি, হোজাই, কামরূপ ও লখিমপুরে একজন করে মারা গেছেন।

এছাড়া রাজ্যটিতে সাতজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে উদালগুড়ি ও কামরুপে দু’জন করে এবং কাছাড়, দাররাং ও লখিমপুরে একজন করে রয়েছেন।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার টুইটারে দেওয়া এক বার্তায় হিমন্ত জানিয়েছেন, ‘আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে অমিত শাহ দু’বার ফোন করেছেন। তিনি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য শিগগিরই কর্মকর্তাদের একটি দলকে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সহায়তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।’

আরও পড়ুন: মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

আসামের মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, অমিত শাহের প্রথম ফোনকলটি ছিল বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য এবং দ্বিতীয়টি মুখ্যমন্ত্রীকে জানানো যে, বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য শিগগিরই একটি কেন্দ্রীয় দল রাজ্যটিতে পাঠানো হবে।

এর আগে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য গত শনিবার আসামের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এসময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

মধ্যপ্রাচ্যে সাত দশক ধরে সরকার উৎখালের চেষ্টা, কী পেল আমেরিকা?

ইরানের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ১৯৫৩ সালে উৎখাতের প...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা